ই’ন্তে’কা’ল করেছেন ক্রিকেটার শফিউল ইসলামের…See More

হঠাৎ শোকের ছায়া নেমে এলো জাতীয় দলের সাবেক ক্রিকেটার শফিউল ইসলামের পরিবারেইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শফিউল ইসলাম সুহাসের পরিবারে নেমে এসেছে গভীর শোক। তার মা সাজেদা বেগম আর নেই। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজেদা বেগম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।মায়ের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন শফিউল ইসলাম। মাকে হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহ যেন তার মাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এমন প্রার্থনাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *