চকবাজারের প্লাস্টিক ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি ব্যবসায়িক সূত্রে তাঁর বন্ধু মাসুমের কাছে ৩ লাখ টাকা পেতেন। গত ৮ সেপ্টেম্বর বিকেলে সেই পাওনা টাকা আনতে মোটরসাইকেল নিয়ে মাসুমের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।পরে পুলিশ তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, রনি গলির এক পাশের ক্যামেরা অতিক্রম করে মাসুমের বাসার দিকে যাচ্ছেন। কিন্তু গলির অপর পাশের ক্যামেরায় তাঁকে আর বের হতে দেখা যায়নি। মাঝখানে ছিল মাসুমের বাড়ি।এরপর পুলিশ মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে হত্যার কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুম রনিকে ঘুষি মারেন। রনি মাটিতে পড়ে গেলে তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে উঠে আসে।অভিযোগ রয়েছে, হত্যার পর মরদেহ গোপন করতে মাসুম তাঁর বাসার নিচতলার একটি ফাঁকা জায়গায় বালি খুঁড়ে মরদেহ চাপা দিয়ে রাখেন এবং রনির মোটরসাইকেলটিও লুকিয়ে ফেলেন।ঘটনার তিন দিন পর মাসুমের বাসার নিচতলা থেকে বালিচাপা অবস্থায় ওয়াসিম রনির মরদেহ উদ্ধার করে পুলিশ।
আমি আমার হাজবেন্ডের বিচার চাই…Seemore