ব্রেকিং নিউজ! কালীগঞ্জ বর্ডার ক্র’স করে দেশে ঢুকতে গিয়ে ওবায়দুল…See more

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কালীগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে। একই সাথে বোরকা বা বোরকা সদৃশ পোশাক পরিহিত এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওবায়দুল কাদের বলে দাবি করা হচ্ছে। তবে বিষয়টি অনুসন্ধানে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত হওয়া গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের মাঝখানে দাঁড়িয়ে আছেন ওবায়দুল কাদের, যেখানে তিনি কালো পোশাক পরিহিত। তবে ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায়, অন্য কোনো ব্যক্তির ছবির ওপর ওবায়দুল কাদেরের ফেসকাটিং এডিট করে বসানো হয়েছে।সীমান্তবর্তী সংশ্লিষ্ট এলাকা বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্বশীল সূত্র থেকে ওবায়দুল কাদেরের গ্রেফতার বা অনুপ্রবেশের দাবির বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি।ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে কিছু পেজ ও আইডি থেকে এই ধরনের বোরকা বা ছদ্মবেশ সংক্রান্ত এডিটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের বিষয়ে বিভ্রান্ত না হতে নেটিজেনদের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য যাচাইকারী দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *