লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবারে মাংস কম দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনেপক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনের সময় মাংসের পরিমাণ নিয়ে বরপক্ষের কয়েকজন প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়।সংঘর্ষে বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২) আহত হন। তাঁদের মধ্যে বেলাল ও শাহিনুর কনেপক্ষের এবং ইয়াসিন বরপক্ষের বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হলেও একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মামুনুর রশিদ জানান, মারামারির
বরযাত্রীদের মাং* স কম দেওয়ায় লক্ষীপুরে বিয়ে …See more