বজ্র-পাতে বরগুনার বদরখালীতে স্কুল শিক্ষার্থী সহ অন্তত ১২ জন গুরতর আহ… See more

বরগুনা সদরের বদরখালী এলাকায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আকস্মিক কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সাথে বিকট শব্দে একাধিক বজ্রপাত ঘটে। এতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এবং আশেপাশে থাকা শিক্ষার্থীরাসহ অন্তত ১২ জন হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বজ্রপাতের এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে স্বজন ও সহপাঠীদের ভিড় জমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *