রবিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না…See more

রবিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তাসংক্রান্ত কাজের কারণে রবিবার কয়েকটি এলাকায় টানা প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। ফলে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।এর আওতায় পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, ভদ্রা, উপর-ভদ্রা, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড় ও আশপাশের কয়েকটি এলাকা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *